নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৩০ সেকেন্ড হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম : সোনাক্ষী

ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:২৭ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : তারকারা অনেক সময় বডি শেমিংয়ের শিকার হয়ে থাকেন। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা একাধিক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন। আবার বডি শেমিংয়ের শিকার হওয়ার পর কীভাবে একটা সময় ওজন কমিয়েছেন সে বিষয়েও কথা বলেছেন।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

তবে ওজন কমালেও কিছু বিষয়ে নাকি এখনও স্বচ্ছন্দ নন সোনাক্ষী। এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন, বিশেষ করে ভারতে সুইমওয়্যার পরতে নাকি ইতস্তত বোধ করেন তিনি। ভারতের বাইরে কোথাও গেলে তবেই সুইমওয়্যার পরেন এ অভিনেত্রী।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

সোনাক্ষীর কথায়, ‘আমি ভারতে সুইমওয়্যার পরি না। এই দেশের কোনও স্থানেই আমি সাঁতারে যাই না। তার কারণ, জানি না কোথা থেকে কে কীভাবে ছবি তুলে নেবে আমার। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ুক, তা আমি চাই না। কোথাও বেড়াতে গেলে আমি সাঁতার কাটি, পানিতে ডুব দিই।’

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

শরীরচর্চা নিয়েও এই সাক্ষাৎকারে কথা বলেন সোনাক্ষী। এক সময় চেহারার গঠনের জন্য নাকি বেশ চিন্তিত থাকতেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমার তখন ১৮ বছর বয়স। কলেজে পড়াশোনা করছি। সেই সময় আমি শরীরচর্চা কেন্দ্রে যাওয়া শুরু করি। জিমে গিয়েই আমি ট্রেডমিলে হাঁটতে শুরু করে দিই।’

তার ভাষ্য, ‘৩০ সেকেন্ড হাঁটার পরেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বুঝতে পারলাম, ট্রেডমিলে হাঁটার বয়স এখনও হয়নি। ১৮ বছর বয়স থেকেই নিজের সঙ্গে এটা আমি করতে পারি না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।