নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৩ পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের একাদশ

জানুয়ারি ২, ২০২৫ ১১:১৮ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। যদিও পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে তাদের আরও একটি ম্যাচ বাকি। আগামীকাল (শুক্রবার) দুই দল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে। তার আগে আজ একদিন আগেই প্রোটিয়ারা একাদশ ঘোষণা করেছে। যেখানে পরিবর্তন এসেছে ৩টি। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে (২০২৩-২০২৫) টেম্বা বাভুমার দলটি এখনও শীর্ষে রয়েছে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্বাগতিকরা আগের ম্যাচের একাদশে থাকা টনি ডি জর্জি, করবিন বখ ও ড্যান প্যাটারসনকে বিশ্রাম দিয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন পেস অলরাউন্ডার উইয়ান মুল্ডার, স্পিন-অলরাউন্ডার কেশভ মহারাজ এবং এখনও টেস্টে অভিষেক না হওয়া পেসার কেনা মাফাখা। এর আগে প্রথম টেস্টে পাকিস্তানকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা। যেখানে বখ ও প্যাটারসনের বেশ বড় ভূমিকা ছিল।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

ম্যাচের প্রথম ইনিংসে প্যাটারসন ৫ উইকেট এবং পরেরটিতে ১ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, ব্যাট হাতে ৮১ রানের পর বোলিংয়ে ৪ উইকেট শিকার করেন বখ। দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়া ডি জর্জি অবশ্য প্রথম ম্যাচের দুই ইনিংসেই ছিলেন ব্যর্থ। দুই ইনিংসেই তার রান ছিল সমান ২ করে।

এ ছাড়া প্রথম টেস্ট জয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে এইডেন মার্করাম, বাভুমারা কার্যকরী ইনিংস খেলেন। টপ অর্ডার রায়ান রিকেলটনরা যদিও ভালো করতে পারেননি। তবে রিকেলটন-মার্করামই আগামীকাল ওপেন করতে যাচ্ছে প্রোটিয়াদের হয়ে। টপ অর্ডারে দেখা যাবে একাদশে ফেরা মুল্ডারকে। মিডল অর্ডারে বিশ্বস্ত নাম বাভুমার সঙ্গে থাকছেন ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম ও কাইল ভেরেইনারা।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

পেস আক্রমণ বেশ শক্তিশালী প্রোটিয়া দলটির। কাগিসো রাবাদা, মার্কো জানসেনের সঙ্গে মহারাজ ও মাফাখা বোলিং বিভাগ সামলাবেন। বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশ : এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইনা, মার্কো জানসেন, কেষভ মহারাজ, কাগিসো রাবাদা ও কেনা মাফাখা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।