নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৪০০ ছাড়াল ইসরায়েলি সেনাদের মৃতের সংখ্যা

ডিসেম্বর ৪, ২০২৩ ৫:০৯ 👁️ ৭২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানে অংশ নেওয়া আরও তিন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গত ২৮ অক্টোবর হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে ইসরায়েলের দখলদার সেনারা।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সোমবার (৪ নভেম্বর) জানিয়েছে, গতকাল রোববার গাজায় এ তিন সেনা প্রাণ হারান। এতে গাজায় সবমিলিয়ে ৭৫ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত সবমিলিয়ে ৪০১ সেনা নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছিলেন। আর স্থল হামলা চালাতে গিয়ে নিহত হয়েছেন ৭৫ জন।

রোববার যে সেনারা নিহত হয়েছেন তারা হলেন: ৫৫ নং রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের ৬৬৫৫ নং ব্যাটালিয়নের সার্জেন্ট মেজর নেরিয়া সাহের (৩৬)।

কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১ ব্যাটালিয়নের সার্জেন্ট ফার্স্ট ক্লাস বেন জুসমান (২২)। তিনি জেরুজালেমের বাসিন্দা ছিলেন।

গতকাল প্রাণ হারানো তৃতীয় সেনা হলেন ৬০১ নং ব্যাটালিয়নের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সার্জেন্ট বেনইয়ামিন ইয়েহোসুয়া নিধাম।

আরও পড়ুনঃ  বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

এই তিন সেনা নিহত হওয়ার পাশাপাশি গতকাল এক সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েল স্থল হামলায় ৭৫ সেনার মৃত্যুর কথা জানালেও; হামাসের দাবি ইসরায়েলিদের হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। যুদ্ধবিরতি চলাকালীন হামাসের এক জেষ্ঠ্য নেতা দাবি করেন, তাদের যোদ্ধাদের হামলায় কমপক্ষে ৫০০ ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন।

এমনকি গতকাল রোববারই একসাথে ৬০ সেনার ওপর হামলার দাবি জানায় হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।