নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৪৩তম বিসিএসের গেজেটে বাদ পড়াদের ৫ প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে

মার্চ ২০, ২০২৫ ৫:০৮ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেটে বাদ পড়া ২২৭ জন কর্মকর্তাকে ঈদের আগেই গেজেটভুক্ত করার দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছেন গেজেট বঞ্চিতরা। পরে শাহবাগে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের থামিয়ে দিলে সেখান থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠান তাঁরা। বাকিরা তাঁদের ফেরার অপেক্ষায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এ পদযাত্রা শুরু হয়। প্রতিনিধিরা উপদেষ্টার কার্যালয়ে যাওয়া ৫ প্রতিনিধি হলেন— গণেশ চন্দ্র পাল, রিমা ইসলাম, রিফাত খান জ্যোতি, কৃষ্ণ বর্মণ এবং মিঠুন শাকিল। এ প্রতিনিধিরা উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

শাহবাগে অবস্থান নেওয়া গেজেট বঞ্চিত কর্মকর্তা বিশাল আগরওয়ালা বলেন, ‘বছরের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদেরকে দু-তিন দিনের মধ্যে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছেন। কিন্তু তারপর আড়াই মাস চলে গেলেও কোনো ফলাফল পাইনি।’

বিশাল আরও বলেন, ‘এ বিষয়ে গতকাল (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলে জানতে পারি- দুই মাস আগে আমাদের সামারি ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু গত দুই মাসে এর কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি আমাদেরকে খুবই হতাশ করেছে। এর ফলশ্রুতিতে আমাদের দাবি জানাতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আজকে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করি।’

নন গেজেটেড এ কর্মকর্তা বলেন, ‘আমরা প্রতিনিধিদের ফিরে আসার অপেক্ষায় আছি। আশা করছি- তারা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি উপস্থাপন করতে পারবেন। প্রধান উপদেষ্টা এ বিষয়ে দ্রুত ফলপ্রসূ পদক্ষেপ নেবেন বলে আশা রাখি।’

আরও পড়ুনঃ  সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এর আগে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করে গেজেট বঞ্চিত এ ক্যাডারেরা। পরে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমানের সঙ্গে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।

উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশ প্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এ গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭জন বাদ পড়েন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।