অনলাইন ডেস্কঃ মা হওয়ার আগ থেকেই অভিনয়কে সাময়িক বিরতি জানান জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত মার্চে ফুটফুটে পুত্রসন্তান জন্ম দেওয়ার পর তাকে নিয়েই পুরোটা সময় কাটে এই অভিনেত্রীর। নিয়মিত রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানেও দেখা মেলে তার। তবে কি অভিনয়ে ফিরবেন না মাহি? জানা গেছে, বিরতি ভেঙে শিগগির নতুন একটি ছবিতে কাজ শুরু করবেন তিনি। মাহি বলেন, ‘নিজেকে ফিট করছি। আগামী অক্টোবরে নতুন কাজ শুরু করব। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করেছি। দর্শক নতুন কিছু দেখতে পাবেন এতুটুক বলতে পারি।’ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ অভিনেত্রী। তার কথায়, ‘মানুষের জন্য এর আগেও কাজ করেছি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকা চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদে মনোনয়ন কিনব ইনশাআল্লাহ।’ নেত্রী...
Developed by BDITHOST