অনলাইন ডেস্ক: বিশ্বকাপের ঠিক আগে দলে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রান করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে ভারতের মাটিতে বিশ্বকাপে দলে থাকার দাবি আরও জোরালো করেছেন তিনি। দলে ফেরা এই ক্রিকেটার প্রথম সেদিন অল্পের জন্য ছুঁতে পারেননি একটি মাইলফলক। তবে সিরিজের শেষ ওয়ানডেতে আর আক্ষেপ বাড়তে দেননি তিনি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচের মতো এদিনও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। এদিন ৩৫ রানেই ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। কিন্তু দলীয় ৮৮ রানে দুর্ভাগ্যজনকভাবে হিট আউট হয়ে যান মুশফিক। এদিন ছয় নম্বরে ব্যাটিং করতে নামেন আগের ম্যাচে টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান করা মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে নামার সময় পাঁচ হাজার রানের মাইলফলক থেকে মাত্র...
Developed by BDITHOST