নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গত বিশ্বকাপের বিতর্কিত নিয়ম থাকছে না এ বার, কোন নিয়ম তুলে দিল আইসিসি

অক্টোবর ৬, ২০২৩ ৬:১১ 👁️ ১৩৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক: গত বারের বিশ্বকাপ ফাইনালে দেখা গিয়েছিল অদ্ভুত নিয়ম। ৫০ ওভারের ম্যাচ এবং সুপার ওভার, দু’টি ক্ষেত্রেই দু’দলের স্কোর সমান হয়ে যাওয়ায় যে দল বেশি বাউন্ডারি মেরেছিল, তাদের জিতিয়ে দেওয়া হয়। সেই নিয়ম কাজে লাগিয়েই নিউ জ়িল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল ইংল্যান্ড। কিন্তু এ বারের বিশ্বকাপে সেই বিতর্কিত নিয়ম আর দেখা যাবে না।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গত বিশ্বকাপের ওই ফলাফলের পরেই আইসিসি তীব্র সমালোচনার মুখে পড়েছিল। ইংল্যান্ড ‘চুরি’ করে বিশ্বকাপ জিতেছে এমন অভিযোগও উঠেছিল। দু’দলের লড়াই না দেখে কেন বেশি বাউন্ডারি মারার বিচারে একটা দলকে জিতিয়ে দেওয়া হবে, সেই প্রশ্ন উঠেছিল। তীব্র চাপের মুখে পড়ে ২০১৯-এরই অক্টোবর মাসে আইসিসি নিয়ম তুলে দেওয়ার কথা জানিয়েছিল।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

সে ক্ষেত্রে যদি এ বারও কোনও ম্যাচে দু’দলের ৫০ ওভার এবং সুপার ওভারের স্কোর সমান হয় তা হলে কী করা হবে? আইসিসি জানিয়েছে, সে ক্ষেত্রে আরও একটি সুপার ওভার খেলা হবে। যত ক্ষণ না ম্যাচের ফলাফল পাওয়া যাচ্ছে, তত ক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।
গত বার ফাইনাল ম্যাচে নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা মোট ১৪টি বাউন্ডারি মেরেছিলেন। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড মেরেছিল ২২টি বাউন্ডারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।