নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার: ১

ডিসেম্বর ১২, ২০২৪ ৬:৪৩ 👁️ ১৮ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : গত ১১ ডিসেম্বর রাজশাহী জেলার বাঘা থানাধীন জোত কাদিরপুর গ্রাম হতে রাত ২৩:১০ টায় একজন মাদক কারবারিকে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: নাজমুল শাহা (৫৩)। সে রাজশাহী জেলার বাঘা থানাধীন কাদিরপুর গ্রামের মৃত কাছের উদ্দিনের পুত্র।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ফোর্স-সহ ১১ ডিসেম্বর দিবা গত রাত ১০.৩০ টায় বাঘা থানা ধীন পাকুরিয়া বাজার বেলালের মোড়ে ডিউটি করছিল।তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন জোত কাদিরপুর গ্রামস্থ জনৈক মো: আনারুল হোসেন (৩৭) এর দোকান ঘরের সম্মুখ হতে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ফোর্স-সহ ১১ ডিসেম্বর রাত ১০.৫০ টায় অভিযান পরিচালনা করে।এতে ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালানোর চেষ্টাকালে রাত ১১:১০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: নাজমুল শাহার দেহ তল্লাশি করে তার ডানহাতে থাকা একটি সাদা বাজার করা ব্যাগের মধ্যে হতে ৫০ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: নাজমুল শাহার বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা রুজু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।