নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আগামী নির্বাচনে টাকা দিয়ে কাউকে ভোট কিনতে দেব না: ইলিয়াস মোল্লা

মার্চ ৬, ২০২৫ ২:১৫ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা করেছেন ফরিদপুর-১ আসনে (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় বোয়ালমারী জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা ও পৌর জামায়াত এ ইফতার মাহফিলের আয়োজন করে।

ইলিয়াস মোল্লা বলেন, আল্লাহর আইনে কোনো বৈষম্য নেই। আমরা বৈষম্য দূর করে সমাজ গড়ার জন্য এত রক্ত দিলাম। কিন্তু আমাদের প্রত্যাশা প্রত্যাশাই রয়ে গেল।

তিনি আরও বলেন, ১৯৪৭ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন, তারা ক্ষমতায় গিয়ে কথা রক্ষা করতে পারেননি। তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের সম্পদ মনে করে বিদেশে পাচার করেছেন। তাদের মধ্যে প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা অফিসারই খারাপ ছিলেন তা আমি বলছি না। তবে তাদের অধিকাংশই খারাপ ছিলেন।

আরও পড়ুনঃ  দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইলিয়াস মোল্লা বলেন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একটা পরিবার গঠন করতে চাই, সেখানে সবার সমান অধিকার থাকবে। আমরা যেমন মসজিদে শান্তিতে নামাজ পড়ি, তেমনি আমার হিন্দু ভাইয়েরা মন্দিরে শান্তিতে পূজা করবে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের নাম বা পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে ধরিয়ে দেবেন। আমরা কালো টাকার রাজনীতি করতে চাই না, কালো টাকা আমরা ঘৃণা করি। আগামী নির্বাচনে টাকা দিয়ে কাউকে ভোট কিনতে দেব না।

আরও পড়ুনঃ  চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরো কার্যকর : ববি হাজ্জাজ

আরেক প্রশ্নের জবাবে ইলিয়াস মোল্লা বলেন, আমরা ক্ষমতায় গেলে মেয়েদের ঘর থেকে বের হতে দেব না- এমন অপপ্রচার চালানো হচ্ছে। এটা সঠিক নয়। বর্তমান যে অবস্থা চলছে, ছেলেরাই তো ঠিকমতো চলতে পারছে না। মেয়েরা তো দূরের কথা।

বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হা. মাওলানা সৈয়দ সাজ্জাদ আলীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী উপজেলা আমির মাওলানা মো. শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আ. ছালাম, মো. আবু নাসের ও হাফেজ বেলাল হোসাইন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।