নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পাবনায় মদপানে দুই যুবকের মৃত্যু

ডিসেম্বর ১২, ২০২৫ ১০:০৬ 👁️ ২৪ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনায় বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাদের মৃত্যু গ্যাস্ট্রিকের কারণে দাবি করে এর বেশি কিছু বলছেন না পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ  হাম প্রতিরোধে বাদ পড়া শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ : স্বাস্থ্যমন্ত্রী

মৃতরা হলেন—পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার (৩৫) ও রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন (৩২)

আরও পড়ুনঃ  মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নজিরবিহীন পদক্ষেপ: চিকিৎসক ও নার্সসহ ৩০ জন শোকজ

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদপান উল্লেখ আছে। কোথা থেকে কিভাবে খেলো আর কিভাবে মারা গেল—এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, তাদের একজনকে রাত ১২ এবং অপরজনকে রাত ৩টার দিকে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে তার স্বজনরা নিয়ে চলে যান। আরেকজন রাজশাহী নেওয়ার পথে মারা যান।

আরও পড়ুনঃ  বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের বার ‘চাকী বাড়ি’ থেকে ‘পিড’ নামের এক ধরনের বিষাক্ত মদপানে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।