নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে মরহুম সাংবাদিক মামুনুর রশীদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

ডিসেম্বর ২০, ২০২৫ ৯:২২ 👁️ ৩২ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি মরহুম সাংবাদিক মামুনুর রশীদ মামুনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

শনিবার বাদ মাগরিব তানোর প্রেস ক্লাব কার্যালয়ে বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু। তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন এবং তানোর প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ সালাউদ্দিন প্রামানিক।

আরও পড়ুনঃ  বাঘায় গরুচুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১, চিকিৎসাধীন ১

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর থানা মোড় আদর্শ বণিক সমিতির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আজগর আলী, তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মেম্বার, তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সমসের সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তানোর উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আফজাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি এমদাদুল হক জনি এবং তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তানোর থানা মসজিদের পেশ ইমাম। এ সময় তানোর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, থানা মোড় এলাকার ব্যবসায়ী ও সুধীজনরা দোয়ায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত বুধবার ভোরে মরহুম সাংবাদিক মামুনুর রশীদ মামুন হঠাৎ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।