নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ

জানুয়ারি ৮, ২০২৬ ৬:১০ 👁️ ৭১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী’র সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ২২:১০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর তালাইমারী বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মতিহার থানাধীন জাহাজঘাট বালুরচর নামক স্থান দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে।

আরও পড়ুনঃ  অটিজম থেকে স্বাভাবিক জীবনের পথে

উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে জাহাজঘাট বালুরচরের নিকটস্থ আম বাগনে ছদ্মবেশে থাকে। ছদ্মবেশ থাকার এক পর্যায়ে, নদীর ঘটে কিছু লোকজনের আনাগোনা শুনতে পায়। উক্ত আনাগোনার বিষয়ে জানার জন্য বিজিবি’র আভিযানিক দল সুকৌশলে অগ্রসর হলে মাদকব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত বস্তা হতে ভারতীয় মদ ২৩ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ ঘটনার সাথে জড়িত চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।