নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঘনিষ্ঠ দৃশ্যে রাজি না হওয়ায় উরফিকে আইনি নোটিশ!

আগস্ট ২১, ২০২৩ ১০:৫৪ 👁️ ১৩০ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ সম্প্রতি প্রায় প্রতিদিনই কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসে উরফি জাভেদের নাম। তবে শুধু সমালোচনা নয়, অনেকবার খুনের হুমকিও পেয়েছেন তিনি। তবে তাতে পরোয়া করার পাত্রী নন উরফি। কিন্তু এক সময়ে তিনিই শেষ করে দিতে চেয়েছিলেন নিজের জীবন। নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ৪০ লাখ টাকার আইনি নোটিশের কারণে।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি বলিউডে তার শুরুর দিকে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, একটি ওয়েব সিরিজ়ের জন্য ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব পান অভিনেত্রী। কিন্তু সেই সময় এই ধরনের ঘনিষ্ঠ অভিনয়ে প্রস্তুত না থাকায় ওই চ্যানেল উরফিকে প্রায় ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠায়। সেই সময় খানিকটা ভয় পেলেও এখন আর কাউকে পরোয়া করেন না তিনি। বরং সে দিনের ওই ভয়ই নাকি তৈরি করেছে আজকের নির্ভীক উরফিকে।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

এ প্রসঙ্গে উরফি বলেন, আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকেই হেনস্তা হতে হয়। প্রায় ৪০ লাখ টাকার আইনি নোটিশ পাঠানো হয় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে রাজি না হওয়ার কারণে। সেই সময় ভয় পেয়েছিলাম। এখন ভাবি, সে দিনের ঘটনাই আজকের আমিকে তৈরি করেছে। আর এখন নিত্য দিন হাজার একটা আইনি নোটিশ পাই। যদি সে দিন ভয় পেয়ে লুকিয়ে থাকতাম, তবে সারা জীবন ভয়ে ভয়ে থাকতে হতো। আমার মনে হয়, আমার জীবনে যা কিছু ঘটেছে তা আজকের এই মানুষটাকে তৈরি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।