নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬ ৯:৫১ 👁️ ১০১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী নগরীর কর্ণহার থানার বাজিতপুর গ্রামের মো: আকাব্বর আলীর ছেলে মো: সোনারুল ইসলাম (২৬) এবং একই থানার ধর্মহাটা গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে মো: এরশাদ আলী (৪০)।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে কর্ণহার থানার ধর্মহাটা এলাকা থেকে সোনারুল ও এরশাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় উভয়ের দেহ তল্লাশি করে সোনারুলের হেফাজত হতে গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।