নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ৩১, ২০২৬ ৯:৪৪ 👁️ ৭৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা করেছে।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পবা থানার বাগসারা এলাকায় অভিযান পরিচালনা করে বখতিয়ারাবাদ, মালদা কলোনী গ্রামের বাতুর ছেলে মো: সুইটেম (৪৮) ও কয়েরদারা গ্রামের মো: রজব আলীর ছেলে মো: সজিব আলী (৩৯)-কে গ্রেপ্তার করে। এসময় সুইটেমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সজিব দীর্ঘদিন যাবৎ সুইটেমের সহযোগি হিসেবে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সুইটেমের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ১টি মামলা এবং অপর আসামি সজিবের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে ১টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।