নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

সেপ্টেম্বর ৯, ২০২৬ ১১:১৬ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : পুঠিয়া প্রকৃত কৃষকরা ডিলারদের কাছ থেকে নির্ধারিত নিয়ম ও সরকারি বরাদ্দ অনুযায়ী সঠিকভাবে সার পাচ্ছেন কি না, তা নিয়মিত মনিটরিং করেন সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ । সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিলারদের মজুত, সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে দীর্ঘদিনের অন্ধকারের অবসান, জ্বলল আলোর বাতি

পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিশ্চিত করা হচ্ছে—কোনো ডিলার যেন অনুমোদিত সীমার অতিরিক্ত সার অবৈধভাবে মজুত করতে না পারেন, কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন কিংবা নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করতে না পারেন। এ বিষয়ে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরো কার্যকর : ববি হাজ্জাজ

কৃষকদের স্বার্থে সরকারি বরাদ্দের সার সঠিকভাবে বিতরণ এবং বাজারে সার সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ টিমের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।