নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:৪৪ 👁️ ৪৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কৃষ্ণপুর গ্রামের বান্দাপুকুর তিন রাস্তা মোড় এলাকা হতে একনালা বন্দুক উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহী।

আরও পড়ুনঃ  অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত-১২ টা ৫ মিনিটে সিপিএসসি, র‌্যাব-৫ এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কৃষ্ণপুর গ্রামের বান্দাপুকুর তিন রাস্তার মোড়ের পশ্চিমে পরিত্যক্ত ভাঙ্গা মসজিদের ভিতরে দেশীয় অস্ত্র রয়েছে।

আরও পড়ুনঃ  সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

এরই প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর চৌকস আভিযানিক দল গভীর রাতে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে বান্দাপুকুর পশ্চিমে পরিত্যক্ত ভাঙ্গা মসজিদের ভিতরে দক্ষিণ কোনা হতে একটি মাজিম এগ্রো ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য লেখা সাদা বস্তার মূখ বাঁধা অবস্থায় পরিত্যক্ত উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে ১ টি একনলা বন্দুক পাওয়া যায় এবং স্বাক্ষীদের উপস্থিতে বিধি মোতাবেক জব্দ করে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।