নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ১

অক্টোবর ৬, ২০২৬ ৭:৪১ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মতিহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ৯ টার দিকে মতিহার থানা পুলিশ বাজে কাজলা (সাকোপাড়া) এলাকার কাবিলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আব্বাস আলীর ছেলে মো: রনি (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় রনির হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  অন্তর্জালে আপত্তিকর এআই ভিডিও, এটা যৌন নিপীড়নেরই আরেক রূপ : জাহ্নবী

আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।