নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

ফ্রান্সের সাথে উন্নয়ন সহযোগিতা আরো জোরদার করতে চায় বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী

রামেবি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগপত্রে সাক্ষর করানোর প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা নগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ

বাঘায় নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

অক্টোবর ৭, ২০২৬ ৭:০৭ 👁️ ১৩ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিহত ওই শিশুর নাম রাব্বি (৩)। সে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছোট ছেলে। চন্দননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাব্বির মা বাড়ির গৃহস্থালির কাজ করছিলেন। রাব্বি তাঁর বড় ভাইয়ের সঙ্গে খেলছিল। বেলা ১১টার দিকে তাঁর বড় ভাই ছোট ভাইকে আইসক্রিম কিনে দেয়। আইসক্রিম খেতে খেতে রাব্বি কোনো এক সময় বাড়ির পশ্চিম পাশের পুকুরের দিকে চলে যায়। দীর্ঘ সময় ধরে বাচ্চাকে দেখতে না পেয়ে রাব্বির মা খোঁজাখুঁজি শুরু করেন। বেলা সাড়ে ১২টার দিকে এক পর্যায়ে পুকুরে ছেলের মৃতদেহ পানিতে ভাসতে দেখেন। স্থানীয়রা রাব্বিকে পানি থেকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাব্বিকে মৃত হিসেবে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  এক দশকের পথচলায় রাজশাহীতে SATT Academy’র ‘আলোকযাত্রা ২০২৬’

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, পুকুরে ডুবে একটি শিশু মৃত্যুর ঘটনার সংবাদ মৌখিকভাবে জানতে পেরেছি। পরিবারের অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।