মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তারকৃত ২ আসামি। ছবি- আরএমপি
নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মতিহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে মতিহার থানা পুলিশ তালাইমারী মোড় এলাকায় এলাকাবাসীর সহয়তায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার বাগমারা থানার বাইগাছা গ্রামের মো: শাহ সেকেন্দার আলীর মেয়ে মোছা: ফারজানা স্বপ্না (২২) এবং গোদাগাড়ী থানার খেতুর গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে মো: রতন আলী (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় স্বপ্নার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত রতন আলী দীর্ঘদিন ধরে স্বপ্নার...
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মতিহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে মতিহার থানা পুলিশ তালাইমারী মোড় এলাকায় এলাকাবাসীর সহয়তায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার বাগমারা থানার বাইগাছা গ্রামের মো: শাহ সেকেন্দার আলীর মেয়ে মোছা: ফারজানা স্বপ্না (২২) এবং গোদাগাড়ী থানার খেতুর গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে মো: রতন আলী (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় স্বপ্নার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত রতন আলী দীর্ঘদিন ধরে স্বপ্নার সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।