নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

অক্টোবর ১০, ২০২৬ ৭:৩৭ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি, রাজপাড়া, মতিহার থানা ও বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১১দিকে ডিবি পুলিশ বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার বড়বনগ্রাম কোচপাড়া গ্রামের মৃত তাহসেনের ছেলে সারোয়ার জাহান ওরফে সারু (৪৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩.১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সারুর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ২ টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

অপরদিকে, ডিবি পুলিশ একই তারিখ দুপুর আনুমানিক ৩টার দিকে রাজপাড়া থানার লক্ষিপুর কাচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিপাইপাড়া গ্রামের মৃত জসিম ওরফে জসির ছেলে মো: শাহিন (৫০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।

তাছাড়াও রাজপাড়া থানা পুলিশ একই তারিখ সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে শ্রীরামপুর গ্রামের মো: আব্দুল ওহাব হোসেনের ছেলে মো: ইমন হোসেন ডলার (৩৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ডলার’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ডলারের বিরুদ্ধে রাজপাড়া থানায় ৩টি ও পবা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’-প্রতিপাদ্যে বিশ্ব ডাক দিবস উদ্‌যাপন

অন্যদিকে রাজপাড়া থানা পুলিশ একই তারিখ বেলা আনুমানিক পৌনে ১১টার দিকে বসুয়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার তানোর থানার সিধাইর গ্রামের মৃত এমাজের ছেলে মো: ফিরোজ (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ফিরোজের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় ২টি সিআর ও ১টি পেনাল কোড মামলা রয়েছে।

এছাড়াও মতিহার থানা পুলিশ গত ৮ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে রুয়েট ক্যাম্পাস গেইট এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত মান্নান বিশ্বাসের ছেলে মো: মানিক বিশ্বাস (৪৫) এবং খোদা বক্সের মেয়ে ও মৃত মান্নান বিশ্বাসের স্ত্রী মোসা: জিন্নাতুন নেছা (৬৯) কৌশলে পালিয়ে যায়। এসময় পলাতক আসামিদের ফেলে যাওয়া ২২ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে ফেলে যাওয়া মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭০৪ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, পলাতক আসামি মানিকের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মোট ৪টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা নগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

এছাড়া বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি গত ৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে বিসিক সপুরা এলাকায় অভিযান পরিচালনা করে মালদা কলোনী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মো: ইসমাইল (৩৩)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।