নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অক্টোবর ১০, ২০২৬ ৮:১৪ 👁️ ৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম মতিহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ১ ব্যক্তির সাজা

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানা পুলিশের সহায়তায় মির্জাপুর সাইন্স ল্যাবরেটরী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার হাজরাপুকুর গ্রামের মো: তরিকুল ইসলামের ছেলে মো: সুমন (৪০)-কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাটাখালী থানার শ্যামপুর গ্রামের মো: জয়নাল আবেদীনের ছেলে মো: সনি শেখ (২৩) কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সুমনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির নগদ ৩০০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি সনি দীর্ঘদিন ধরে সুমনের সাথে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সুমনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে। অপরদিকে, পলাতক আসামি সনির বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ১টি এবং আরএমপির বিভিন্ন থানায় ৩টিসহ মোট ৪টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে : এমপি মিলন

এছাড়াও আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম আজ ১০ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় গুড়িপাড়া পোড়াপাড়া গ্রামের মৃত লুৎফরের মেয়ে ও মো: মন্টুর স্ত্রী মোসা: মাসুমা (৫১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক জুনিয়র টেনিসে ছেলেদের এককে চ্যাম্পিয়ন থাইল্যান্ডের লিকুল

আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।