নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

অক্টোবর ১৪, ২০২৬ ৮:২০ 👁️ ১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ বিমানের সেবার মান ও সময় সূচি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।বিমানে ভ্রমণের সময় বিড়ম্বনার শিকার হওয়ায় নিজের ফেসবুকে একটি পোস্ট করেন ইরফান সাজ্জাদ। সেখানে একটি ভিডিও যুক্ত করেছেন সাজ্জাদ।

আরও পড়ুনঃ  দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড

ওই পোস্টে ইরফান সাজ্জাদ জানান, প্লেনে ওঠার পর তিনি দেখেন ককপিটে কাজ চলছে, তখনই তিনি বুঝতে পারেন পরিস্থিতি সুবিধাজনক নয়। এরপর কোনো সদুত্তর না দিয়েই যাত্রীদের আবার প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি ফানি মিউজিক যুক্ত করে অভিনেতা লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ। এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল। এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’

আরও পড়ুনঃ  চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

বিমানটি মূলত বাংলাদেশ এয়ারলাইন্সের। রসিকতা করে এই অভিনেতা রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বলেও আখ্যায়িত করেন।

ইরফান সাজ্জাদের মতো অনেকেই দেশের বিমান সেবার মান ও যাত্রীদের ভোগান্তি নিয়ে ক্ষুব্ধ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।