নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

অক্টোবর ১৫, ২০২৬ ৭:১৬ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপির রাজশাহীতে আগমন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লেই হরমুজ প্রণালি খুলবে ইরান

শাহ মুখদুম বিমানবন্দরে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আরও পড়ুনঃ  বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।