নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

অক্টোবর ২১, ২০২৬ ৩:২৯ 👁️ ৫৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর একটি লিচুবাগানের পাশে পড়ে ছিল সিমেন্টের বস্তা। বাইরে থেকে সেটি দেখে সন্দেহ হয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের। পরে বস্তাটি খুলতেই বেরিয়ে আসে একের পর এক ককটেল। সব মিলিয়ে পাওয়া যায় ১০৩টি তাজা ককটেল।

আরও পড়ুনঃ  স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার ওই লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে এসআরবি-৫-এর সিপিএসসির একটি আভিযানিক দল। বুধবার সকালে এসআরবি-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহজনক একটি সিমেন্টের বস্তা পড়ে থাকার খবর পান সদস্যরা। পরে সেখানে অভিযান চালানো হয়। তল্লাশিতে বস্তার ভেতর হাতে তৈরি ১০৩টি ককটেল পাওয়া যায়।

এসআরবি-৫-এর অধিনায়ক মো. ফাইসাল ইসতিয়াক বলেছেন, উদ্ধার হওয়া ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল কসটেপে মোড়ানো ছিল। বাকি ৩৯টি কালো কসটেপে মোড়ানো। সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে সেগুলো উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা ককটেলগুলো সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

তবে বস্তাভর্তি এসব ককটেল সেখানে কারা রেখেছিল, কী উদ্দেশ্যে রেখেছিল কিংবা কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।