নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

অক্টোবর ২২, ২০২৬ ৮:৪৯ 👁️ ২৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : উৎসবমুখর পরিবেশে আগামী ২৪ অক্টোবর শনিবার সকাল ১০ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৬। নির্বাচন উপলক্ষে বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

আরও পড়ুনঃ  দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

উক্ত নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে কয়েকটি পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  প্রি-পেইড মিটারের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

নির্বাচন উপলক্ষে সভাপতি পদে মামুনুর রশিদ ও শামসুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে খোরশেদ আলম, মকলেছুর রহমান (মুকুল), মোজাম্মেল হক ও ইদ্রিস আলী। সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান, শহিদুল ইসলাম (পলাশ) ও সানাউল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সাধারণ সম্পাদক পদে সজিবর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আফজাল হোসেন।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

এ ছাড়া সদস্য পদে নইমুদ্দিন প্রাং, রেজাউল, মামুনুর রশিদ (নানজু), মাসুদ রানা, আকবর হোসেন, আব্দুল কুদ্দুস, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান ও আমজাদ হোসেন।

বাংলাদেশ দলিল লেখক সমিতি ভবানীগঞ্জ শাখার এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন প্রভাষ চন্দ্র সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।