নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়ার প্রত্যয়ে প্রবাসী কল্যাণ ফোরামের অভিযান

অক্টোবর ২৩, ২০২৬ ৪:১১ 👁️ ২৯ views
Link Copied!

মো. আবদুল কাদের,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারকে পলিথিনমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে হায়দরগঞ্জ প্রবাসী কল্যাণ ফোরাম।

আরও পড়ুনঃ  কিম জং উন কি মারা গেছেন?

এ সময় সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা বাজারের বিভিন্ন স্থান থেকে পলিথিন ও ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুনঃ  দুই ম্যাচ নিষিদ্ধ অস্ট্রেলিয়ার তারকা পেসার

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় আয়োজিত এ অভিযানে উপস্থিত ছিলেন মধ্য উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন হারুন, রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল, শামীম আশরাফ, মডেল কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, মডেল স্কুলের সহকারী শিক্ষক তামান্না আক্তার, মো. রিয়াজ হোসেন, সাফিয়া মেডিসিন সেন্টারের মালিক মো. সবুজ, রিমন, রাজিব, সিয়াম, আজগর মোবারক ও মো. শাহিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অভিযান চলাকালে অংশগ্রহণকারীরা বলেন, পরিচ্ছন্ন বাজার গড়ে তোলা সবার সম্মিলিত দায়িত্ব। যত্রতত্র পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষিত হয়। তাই পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

তাঁরা আরও বলেন, শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই হবে না, বাজার পরিচ্ছন্ন রাখার উদ্যোগকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। এ জন্য ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

হায়দরগঞ্জ প্রবাসী কল্যাণ ফোরামের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন বাজার গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।