নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

অক্টোবর ২৩, ২০২৬ ৫:১৩ 👁️ ৪৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজে ফাঁকি দেওয়া ও দুর্নীতির প্রবণতা থেকে জাতিকে মুক্ত করতে শিক্ষকদের প্রধান ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, আগামী প্রজন্মকে সঠিকভাবে শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে।

আরও পড়ুনঃ  নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

শুক্রবার দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাব্যবস্থা নিয়ে শফিকুল হক মিলন বলেন, বর্তমান সরকার চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষাব্যবস্থা চালু করেছে। শিক্ষার্থীদের বহুমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি নিজ নিজ ধর্মীয় শিক্ষার চর্চাও জরুরি। ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে শিশুদের বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে হবে। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী শিশুরাও যেন নিজেদের ধর্ম পালন করতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে শিশুদের মেধা বিকাশে খেলাধুলা, সংগীত ও কবিতা আবৃত্তির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  ৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

দেশের ইতিহাস তুলে ধরে সংসদ সদস্য বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ সমৃদ্ধ। এ দেশের মাটিকে সোনা বলা হলেও ঔপনিবেশিক শক্তিগুলো এখানকার সম্পদ লুট করে নিজেদের কাজে ব্যবহার করেছে। দেশকে সত্যিকারের সোনার বাংলায় পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বিদ্যালয়ের ভবন, মাঠ, বেঞ্চ, চক ও ডাস্টার—সবকিছুই শিক্ষার্থীদের জন্য। তাই শিক্ষার্থীদের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।

প্রাথমিক শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিকের সমালোচনা করে মিলন বলেন, শিক্ষকদের বিদ্যালয়ে এসে পাঠদানের পরিবর্তে নিজেদের ব্যক্তিগত কাজ কিংবা বিভিন্ন জিনিস তৈরি নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ শোনা যায়। এ ধরনের কর্মকাণ্ড শিশুদের যথাযথ শিক্ষা দেওয়ার পথে বড় বাধা।

নিজ এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, গোরস্থান ও মন্দিরের উন্নয়নে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান তিনি। তাঁর আশা, সম্মিলিত উদ্যোগে সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্য অতিথিদের হাততালি দিয়ে স্বাগত জানায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। জুমার নামাজের পর মধ্যাহ্নভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক খলিলুর রহমান শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার ও আব্দুল কাদের মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু এবং মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।