জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনিম সিরাজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২৬ নভেম্বর বৃহস্পতিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ১টায় শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী শেষ হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল...
অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২৬ নভেম্বর বৃহস্পতিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে।
পরীক্ষা প্রতিদিন দুপুর ১টায় শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী শেষ হবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করতে শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অন্য কোনো সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।