নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

তিন দিনের সফরে কাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নভেম্বর ৩, ২০২৬ ৭:২৬ 👁️ ৮৩ views
Link Copied!

তথ্যবিবরণী : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তিন দিনের সরকারি সফরে আগামীকাল বুধবার (০৪ নভেম্বর) রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সফর করবেন। মন্ত্রী ওইদিন বিকাল পৌঁনে পাঁচটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।

আরও পড়ুনঃ  নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগের ৮ জেলার সার, বীজ, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথা সার্বিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় করবেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

পরদিন বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল নয়টা থেকে আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচা মরিচ ও টমেটো চাষ বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সম্ভাব্য উৎপাদন এলাকা পরিদর্শন এবং স্থানীয় উৎপাদনকারীদের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আওতাধীন জেলাসমূহের আম, লিচু, আদা, কাঁচামরিচ ও টমেটো চাষীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন।

আরও পড়ুনঃ  রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

শুক্রবার (০৬ নভেম্বর) বেলা সোয়া এগারোটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।