নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

নভেম্বর ৩, ২০২৬ ১০:৪৬ 👁️ ১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি বছরের ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা সারা দেশে ৫০৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ দুই শ্রেণির বৃত্তি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আরও পড়ুনঃ  নগরীতে ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পরীক্ষাকেন্দ্রের নাম ও কোড উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট (www.bmeb.gov.bd) থেকে নির্ধারিত কেন্দ্রের নাম ও কোড জানা যাবে।

বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে ইবতেদায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ইবতেদায়ী পঞ্চম শ্রেণির পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দাখিল অষ্টম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  পরীমনি-বর্ষণের ‘সেপারেশন’

ঘোষিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর কোরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ, ১০ ডিসেম্বর আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবতেদায়ী পঞ্চম শ্রেণির প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। বাংলা ও ইংরেজি বিষয়ে ৫০ নম্বর করে এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে যথাক্রমে ৭০ ও ৩০ নম্বর নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, দাখিল অষ্টম শ্রেণির প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং পরীক্ষার সময় তিন ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা ইবতেদায়ী স্তরে অতিরিক্ত ২০ মিনিট এবং দাখিল স্তরে ৩০ মিনিট সময় পাবে।

আরও পড়ুনঃ  জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একই দিনে বাংলা ও ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হলেও প্রতিটি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। এ ছাড়া পরীক্ষার কমপক্ষে সাতদিন আগে প্রতিষ্ঠানপ্রধানের সই ও সিলযুক্ত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ওএমআর ফরমে রোল, নিবন্ধন ও বিষয় কোডের বৃত্ত যথাযথভাবে পূরণ করতে হবে। পরীক্ষায় সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও জন্য কেন্দ্রে মুঠোফোন, স্মার্ট ঘড়ি বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।