নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জাতীয় সংবিধান দিবস আজ

নভেম্বর ৪, ২০২৬ ৯:১৩ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আজ ৪ নভেম্বর, জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন, মুক্তিযুদ্ধের আদর্শ এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নের প্রতিফলন ঘটেছে দেশের সর্বোচ্চ এই আইনটিতে।

আরও পড়ুনঃ  ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার পর একই বছরের ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস থেকে এটি কার্যকর হয়। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠায় এ দিনটি ছিল একটি ঐতিহাসিক মাইলফলক।

আরও পড়ুনঃ  যে কারণে সাইবার পুলিশের দ্বারস্থ রাশমিকা-বিজয়

সংবিধান প্রণয়নের জন্য ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বিভিন্ন পর্যায়ে আলোচনা, পর্যালোচনা ও মতামত গ্রহণের পর কমিটি সংবিধানের খসড়া তৈরি করে।

দেশের মূল সংবিধানে ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ ও সাতটি তফসিল রাখা হয়। রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হিসেবে এতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

বাংলাদেশের সংবিধানই রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইনি ভিত্তি। রাষ্ট্রের শাসনব্যবস্থা, সরকারের ক্ষমতা ও দায়িত্ব, নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নীতিমালা এতে সুনির্দিষ্ট করা হয়েছে।

প্রতি বছর ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস পালনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন ও গ্রহণের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।