নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নতুন লুকে শ্রাবন্তী, বয়সের ছাপ যেন উধাও

নভেম্বর ৫, ২০২৬ ১২:২৭ 👁️ ৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার কারণেও প্রায়ই আলোচনায় থাকেন। সময়ের সঙ্গে নিজের পোশাক ও সাজসজ্জায় এনেছেন নানা পরিবর্তন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কয়েকটি নতুন ছবিতে ব্যতিক্রমী পার্টি পোশাকে হাজির হয়ে ভক্তদের দৃষ্টি কেড়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ সরকারের

ছবিগুলোর ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘নিজের মতো হওয়ার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত থেকেই সৌন্দর্যের শুরু।’

ছবিতে ওয়ান শোল্ডার নকশার কালো পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। পোশাকের ওপরের অংশে সোনালি, রুপালি ও কালো রঙের মেটালিক সিকুইন ও বিডসের কারুকাজ রয়েছে। নকশায় কোথাও জ্যামিতিক আকৃতি, আবার কোথাও আঁকাবাঁকা রেখার ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে পোশাকটিতে ফুটে উঠেছে ঝলমলে আভিজাত্য। এক কাঁধ ঢাকা ও অন্য কাঁধ খোলা রাখার নকশা তাঁর সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ।

আরও পড়ুনঃ  চাপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে পরিত্যাক্ত মাদক উদ্ধার

পোশাকের সঙ্গে কালো রঙের লম্বা স্কার্ট পরেছেন শ্রাবন্তী। স্কার্টের এক পাশে ঝুলন্ত ট্যাসেল পুরো সাজে এনেছে ভিন্ন মাত্রা।

গয়না বাছাইয়েও ছিল বিশেষ যত্ন। কানে পাথর বসানো ঝুলন্ত দুল, হাতে সোনালি ব্রেসলেট ও ঘড়ি এবং আঙুলে বিভিন্ন নকশার আংটি তাঁর সাজে বাড়তি ঝলক যোগ করেছে। পোশাকের কারুকাজের সঙ্গে গয়নাগুলোর সমন্বয়ও ছিল নজরকাড়া।

চুলের সাজে হাফ আপডু স্টাইল বেছে নিয়েছেন অভিনেত্রী। চুলের পেছনের অংশ বেঁধে রেখে বাকিটা খোলা রেখেছেন। মেকআপে বিশেষভাবে নজর কেড়েছে চোখের সাজ। আইলাইনার ও কাজলের স্মোকি ছোঁয়ায় চোখের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছেন তিনি। পাশাপাশি নিখুঁত ভ্রু, গালে হালকা ব্লাশ এবং ঠোঁটে ন্যুড ব্রাউন গ্লসি লিপ কালার ব্যবহার করেছেন।

আরও পড়ুনঃ  নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

২০০৭ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শ্রাবন্তী। এরপর একের পর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে টালিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি। পর্দার বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। মাত্র ১৬ বছর বয়সে প্রথম বিয়ে করেন তিনি। এরপর আরও দুবার বিয়ের পিঁড়িতে বসলেও তিনটি সম্পর্কই শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।

ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজের মতো করে এগিয়ে চলেছেন শ্রাবন্তী। সাম্প্রতিক ছবিগুলোতে তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি ও ঝলমলে সাজ আবারও ভক্তদের মুগ্ধ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।