নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

নভেম্বর ৯, ২০২৬ ১০:১০ 👁️ ৮ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল চারটার দিকে নিয়ামতপুর-শিবপুর আঞ্চলিক সড়কের সাঙ্গইল ও মামানপুরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

নিহতরা হলেন উপজেলার উপরকুড়া শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (১৮) এবং সাঙ্গইল হাই স্কুলের পিয়ন নূর ইসলাম (৫০)।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বোনের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সাঙ্গইল থেকে মামানপুরের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাঙ্গইল হাই স্কুলের পিয়ন নূর ইসলামের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ  আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।