নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ২ মাসের কারাদণ্ড

নভেম্বর ৯, ২০২৬ ১০:২৬ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুনঃ  এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা

সোমবার (৯ নভেম্বর) প্রাপ্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপজেলার বালিয়াঘাটি, গন্ডগোহালী নিমতলা ও পুঠিয়া মাছবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

অভিযানকালে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  টিভিতে আজকের খেলা

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযানকে মাদকমুক্ত সমাজ গঠনের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।