নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নাটোরে ৫৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নভেম্বর ৯, ২০২৬ ১০:৩১ 👁️ ৮ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল গত ৮ নভেম্বর সময় অনুমান সন্ধ্যা ৮:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন ১ নং নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত চৌমাহান মিয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মিলন প্রামানিক (৩৮), পিতা- মোঃ মোজাহার প্রামানিক ওরফে মোজা, সাং-চৌমাহান মিয়াপুর, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর’কে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  খ্রিস্টান এসোসিয়েশনের উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করিতেছিলেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত আসামী মোঃ মিলন প্রামানিক (৩৫) এর দেহ তল্লাশিকালে তাহার পরিহিত কলারযুক্ত হালকা সবুজ রংয়ের চেক টি-শার্টের সামনের বাম পাশের বুক পকেট হতে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  অবৈধ ফোন বন্ধে নতুন তারিখ ঘোষণা বিটিআরসির

গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলার বড়াইগ্রাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।