নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীর বাঘায় ৫২ বোতল বিদেশী মাদক উদ্ধার

নভেম্বর ১৬, ২০২৬ ১:৫২ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচলনা করে বিপুল পরিমানে বিদেশী মাদক উদ্ধার করেছে এসআরবি-৫ রাজশাহী।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক রোববার (১৫ই নভেম্বর) রাত ৬:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচলনা করে ৫২ বোতল Fairdyl (কোডিন যুক্ত) উদ্ধার করা হয়। আশেপাশে খোজাখুজি করেও উক্ত মাদকের কোন মালিক খুজেঁ না পাওয়ায় নিরপেক্ষ সাক্ষিদের উপস্থিতিতে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত বাঘা থানার মামলা নং-১৩, তাং-১৫/১১/২৬ খ্রিঃ মূলে হস্তান্তর করা হয়।

প্রাথমিক ভাবে পলাতক আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।