নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১, খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নভেম্বর ১৮, ২০২৬ ১০:১৯ 👁️ ৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খেলনা পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানা পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাত আনুমানিক পৌনে ১২টার দিকে মহানগরীর নওহাটা ছাগল হাটের পাশে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এজাহারে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা এলাকায় নাশকতা সৃষ্টি করে জনগণের মধ্যে ভীতি, ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি ককটেল নিক্ষেপ করে। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পবা থানার মধুসুদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে মো. জাকিরুল ইসলাম (২৭)-কে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ। এ সময় তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি খেলনা পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি জাকিরুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের ক্যাডার।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে।

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির অভিযান অব্যাহত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।