নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নভেম্বর ১৮, ২০২৬ ১০:৩৫ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান/সংগঠনের সদস্যরা। বুধবার (১৮ নভেম্বর) নগর ভবনে প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন আহলুস সুফফাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা। সাক্ষাৎকালে তাঁরা মসজিদের উন্নয়ন বিষয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন নগরীর ১ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম পীর সাহেবপাড়া এলাকার আহলুস সুফফাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাওয়ারুল ইসলাম টিয়া, মসজিদের ইমাম আলহাজ্ব নাজমুল হক দেওয়ানসহ কমিটির অন্যান্য সদস্য। এছাড়া কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাফিকুল হাসান রাকিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে তাঁরা সংগঠনের পক্ষ থেকে রাসিক প্রশাসক মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর নার্সারি মালিক সমিতির সভাপতি মো. হাসানুজ্জামান হাসু, সদস্য তৌহিদুল ইসলাম ও সদস্য শফিউজ্জামান।

এছাড়া রাসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং ভয়েস অব রাজশাহীর পরিচালক তৌহিদ ফেরদৌস তন্ম ও বিপাশা বিপু, মিরা খাতুন, উর্মি রহমান এবং রাজশাহী ছড়া সংসদ থেকে প্রকাশিত ম্যাগাজিট খড়কুটোর সম্পাদক হাসান আবাবিল প্রমুখ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।