নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

নভেম্বর ১৯, ২০২৬ ৯:৫২ 👁️ ১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনরত অবস্থায় চার ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকার মো. ইব্রাহিম শেখের ছেলে মো. মীম শেখ (২০); শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মো. শাকিল হোসেন (২৮); রাজশাহী জেলার মোহনপুর থানার কেশরহাট গ্রামের আ. রবের ছেলে মো. ইসমাইল হোসেন (২০) এবং পবা থানার নওহাটা পিল্লাপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাকারিয়া ইসলাম।

পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে মো. মীম শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড; মো. শাকিল হোসেনকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড; মো. ইসমাইল হোসেনকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড এবং মো. জাকারিয়া ইসলামকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর। মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।