নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নভেম্বর ২০, ২০২৬ ১১:৪৩ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার কাঁটাখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় মাসকাটাদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে কাঁটাখালী পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং ফুটবলে কিক মেরে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক মিলন বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর স্মৃতিকে ধারণ করে এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, পবা ও মোহনপুরের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করা এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।

কাঁটাখালী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ আলী আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, কাঁটাখালী পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম, সদস্য সচিব নাজমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও মোস্তাক আহমেদ, কাঁটাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুবুর রহমান, মাসকাটাদিঘী বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি ইসরাইল হোসেন বাবু, রাজশাহী জেলা জিয়া পরিষদের সদস্য সচিব আম্মান আলী এবং কাঁটাখালী পৌর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা প্রমুখ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।