নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

নভেম্বর ২২, ২০২৬ ১:৪৬ 👁️ ৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মো. হাবিবুর রহমান ওরফে লিটন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। এ সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

২১ নভেম্বর বিকেল ৫টার দিকে নগরের রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিটন ওই এলাকার কাদের মণ্ডলের মোড় এলাকার মৃত আনিস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় লিটনের হেফাজত থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। ফোনটি পরীক্ষা করে একটি সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি নম্বর, অনলাইন জুয়া ও বেটিংসংক্রান্ত তিনটি অ্যাপ এবং একটি জিমেইল হিসাবের সন্ধান পাওয়া যায়।

পুলিশের দাবি, লিটন রাজশাহীতে অনলাইন জুয়া পরিচালনাকারীদের অন্যতম। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।