নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

নভেম্বর ২৩, ২০২৬ ৭:৩২ 👁️ ৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা কর্তৃক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ নগরীর লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মো. একরামের ছেলে মো. আনমুল শেখ (২১) এবং পবা থানার বড়গাছি মালপাড়া গ্রামের মো. সোহরাবের ছেলে মো. সিফাত হোসেন (১৯)-কে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে আনমুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃত অপর আসামি সিফাতের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ৩৩৭ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।