নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

নভেম্বর ২৬, ২০২৬ ৫:৩৪ 👁️ ৬ views
Link Copied!

সবুজ সরকার, নিয়ামতপুর (নওগাঁ): প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সম্ভাব্য খাল খনন পাইলট প্রকল্পের পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ ফরিদ আহমেদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা খালের খোর্দ্দ চম্পা গ্রামের ব্রিজ হতে গোল্লার খাড়ির ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার খাল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, প্রধানমন্ত্রী আগামী ০২ ডিসেম্বর কুষ্টিয়ায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এরপর হাজিনগর ইউনিয়ন পরিষদ হলরুমে ওই এলাকার স্থানীয় বাসিন্দা, নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে খাল খনন পাইলট প্রকল্পের বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, খাল খনন পাইলট প্রকল্প বাস্তবায়ন হলে বৃষ্টির পানি সংরক্ষণের কারনে সেচ সুবিধা, অসহায় দরিদ্র মানুষের তিনটি সমিতির মাধ্যমে ৬০ জন উপকারভোগী বিভিন্ন প্রণোদনার মাধ্যমে আয়ের উৎস সৃষ্টি হবে। এছাড়া তাদের চাষাবাদের যে সেচের সমস্যাগুলো আছে, সে সমস্যাগুলোর সমাধান হবে। এ সময় মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান, মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

এছাড়াও প্যানেল চেয়ারম্যান মায়নুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামসহ সকল ইউপি সদস্য, স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।