নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

নভেম্বর ২৯, ২০২৬ ৮:৫৬ 👁️ ৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ তৌফিক আল মাহমুদ। রোববার (২৯ নভেম্বর) দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়ন, বিদ্যমান কারখানার অবকাঠামোগত উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহীকে রেশম শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পসমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সৌজন্যকালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম. এ. মান্নান, পরিচালক (সম্প্রসারণ) আ.ন.ম. আনোয়ারুল হাসান, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) মোছাঃ নাসিমা খাতুন, পরিচালক (উৎপাদন ও বিপণন) মোঃ মিজানুর রহমান, পরিচালক (প্রশাসন) মোঃ রেজা হাসান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।