নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ২৪৫

সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৫:০৫ 👁️ ১২৩ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ নারীর মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বশেমুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

আরও পড়ুনঃ  কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

ডেঙ্গুতে মৃত চন্দনা সিকদার (৫০) ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের সিকদার বাড়ী গ্রামের বাসিন্দা। গত ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার তিনি মারা যান।

ডেঙ্গুতে মারা যাওয়া অপর দুই নারী হলেন- ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামের ছারোয়ার বেপারীর স্ত্রী আছিয়া বেগম (৫০)। তিনি বুধবার হাসপাতালে ভর্তি হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মারা যান। অন্যজন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যসপুর গ্রামের বাসিন্দা মো. জাফর শেখের স্ত্রী রাজিয়া বেগম (৫০)। তিনি গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মারা যান তিনি।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ২৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ৩০৪, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুর শহরের বাইরে উপজেলা পর্যায়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৮ এবং বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, গত ২১ জুলাই থেকে আজ শুক্রবার পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ২৭ জনের মৃত্যু হলো।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সাত হাজার ৮৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ২০১ জন।

তিনি আরও বলেন, ডেঙ্গু এখন এমন পর্যায়ে চলে গেছে যে হাসপাতাল ডাক্তারের ভরসার চেয়ে নিজেদের সতর্ক থাকতে হবে। সতর্কতাই পারে ডেঙ্গু আক্রান্ত হওয়া ঠেকাতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।