নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পূজার প্রথম দিনেই সুখবর দিলেন মিমি

অক্টোবর ২০, ২০২৩ ৮:৫৫ 👁️ ১০০ views
Link Copied!

অনলাইন ডেস্ক: শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পূজার প্রথম দিনেই শুক্রবার (২০ অক্টোবর) সুখবর দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী।
তবে বিয়ে বা প্রেম সংক্রান্ত কোনও সুখবর দেননি এই নায়িকা।
আগামী মাসেই বলিউডে পা রাখতে চলেছেন মিমি। নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে তিনি বলিউডে পা রাখতে চলেছেন তিনি। তবে মিমি ভক্তদের জন্য নতুন সুখবর হচ্ছে- এবার ঘোষণা হল সেই সিনেমার মুক্তির তারিখ।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

নভেম্বরের ৩ তারিখ বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে মিমি অভিনীত ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ সিনেমাটি। নির্মাতাদের ‘পোস্ত’র গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। বাংলায় এই সিনেমায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্তকে।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

বাংলায় যে ভূমিকায় অভিনয় করেছিলেন মিমি, হিন্দিতেও সেই একই ভূমিকায় দেখা যাবে তাকে। একটি শিশুকে নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। তার মায়ের ভূমিকাতেই দেখা যাবে মিমিকে।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

এতে অন্যান্য মুখ্য ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল, নীনা কুলকার্নিসহ অনেকে। উইন্ডোজ ও ভায়াকম স্টুডিওর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই সিনেমা।

অন্যদিকে, পূজায় মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতার প্রথম থ্রিলার ঘরানার সিনেমা ‘রক্তবীজ’। এতেও রয়েছেন মিমি। তার সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া সরকার, সত্যম ভট্টাচার্য্য, দেবলীনা কুমার ও অন্যান্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।