নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নভেম্বর ১৬, ২০২৩ ১১:৪৬ 👁️ ১৩৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার শেষ রাত নাগাদ ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় ‘মিধিলি’-এর প্রভাবে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটায় বৃষ্টিপাত শুরু হয়। রাত আটটা পর্যন্ত রাজশাহী আবহাওয়া পর্যাবেক্ষণাগার বৃষ্টিপাত রেকর্ড করে ৩ মিলিমিটার। এই বৃষ্টিপাতে ফসলের কোনো ক্ষতি হবে না বলে জানায় কৃষি অফিস।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

জানা গেছে, বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ১২টা থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এটি দেশের ১১টি উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় আঘাত হানার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মিধিলি’। এর নাম দিয়েছে মালদ্বীপ। এর প্রভাবে রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী আবহাওয়া পর্যাবেক্ষণাগারে পর্যবেক্ষক রাজিব খান বলেন, আকাশে মেঘ রয়েছে। রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এমন অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে।
অপরদিকে, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, তিন চার মিলিমিটার বৃষ্টিপাতে ফসলের কোনো ক্ষতি হবে না। বরং যে সব জমির মাটি রোদে শুকিয়ে গেছে। সেই জমির জন্য ভালো হলো। সবমিলে বৃষ্টির ফলে উপকারই হয়েছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।