নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

রাজশাহীতে হরতালের মধ্যেই চলছে মাধ্যমিক ও প্রাথমিকের পরীক্ষা

নভেম্বর ২০, ২০২৩ ২:৫২ 👁️ ৭৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে সারাদশে চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর হরতাল-অবরোধ কর্মসূচি। সোমবার (২০ নভেম্বর) ছিল দ্বিতীয় দফা হরতালের দ্বিতীয় দিন। তবে এর মধ্যে নেয়া হচ্ছে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা।

আরও পড়ুনঃ  রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

সোমবার সকালে বেশ কয়েকটি স্কুল ঘুরে এমন চিত্র দেখা গেছে। নগরীর কলেজিয়েট স্কুল, প্রমথনাথ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ সব স্কুলে সকাল থেকে শুরু হয়েছে পরীক্ষা। হরতালের মাঝেও এই পরীক্ষা নেয়া হচ্ছে।

অভিভাবকরা বলছেন, স্কুল থেকে পরীক্ষা না পিছিয়ে নেয়া হচ্ছে। পরীক্ষা পিছিয়ে দিলে শিশুরা ক্ষতিগ্রস্ত হবেন। তবে আতঙ্কও কাজ করছে। শিক্ষকরা বলছেন, ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার সময়সূচি নির্ধারণ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ে ক্লাস ও পরীক্ষা শেষ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নুরজাহান বেগম বলেন, হরতাল ও অবরোধে সবকিছু স্বাভাবিক থাকায় পরীক্ষা নেয়া হচ্ছে। বার্ষিক পরীক্ষা শেষে আবার নতুন শ্রেণিতে ভর্তি কার্যক্রম। সব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এদিকে হরতালের দ্বিতীয় দিনেও ছিল যান চলাচল স্বাভাবিক। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও ছিল চোখে পড়ার মতো। বেলা যত গড়াচ্ছে সড়কে বাড়ছে গণপরিবহনের সংখ্যাও।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কর্মজীবী মানুষ প্রতিদিনের মতোই নিজ গন্তব্যে ছুটে চলেছেন। ভোরের দিকে যানবাহন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়ছে।

আরও পড়ুনঃ  শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ভদ্রা ও রেলগেট থেকে বাস ছেড়ে যেতে দেখা গেছে। দূরপাল্লার বাস বিকেল থেকে ছাড়ার প্রস্তুতি নেয়া হয়েছে। দুরপাল্লার বাস কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, হরতালের কারণে মানুষের ভেতরে যে ভয় বা আতঙ্ক সে কারণেই আসলে যাত্রী উপস্থিতি কম। সোমবার বিকেল থেকে দুরপাল্লার গাড়ি ছাড়বে।

নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। জনগণের যানমালের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।