নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বৈদ্যুতিক তার চুরির দায়ে আটক ১

ডিসেম্বর ৩, ২০২৩ ৭:২৭ 👁️ ১৪২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী-নওগাঁ মহাসড়কের নতুন আলোকবাতি সংযোগের বৈদ্যুতিক তার চুরির দায়ে একজনকে আটক করা হয়েছে।শনিবার দিবাগত রাত ২টার দিকে পবা উপজেলা পরিষদের সামনে এ চুরির ঘটনা ঘটে। আটককৃত চোরের নাম আল আমিন ইসলাম নয়ন। সে নগরীর পাঠানপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  বাঘায় গরুচুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১, চিকিৎসাধীন ১

জানা গেছে, রোডস এন্ড হাইওয়ের আওতায় ডন ইন্টারপ্রাইজ রাজশাহী-নওগাঁ মহাসড়কের রেলগেট হতে নওহাটা ব্রিজঘাট পর্যন্ত নতুন আলোকবাতি সংযোগের কাজ পায়। বেশ কিছুদিন থেকে ওই কাজের বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। যে কারণে রাতে কোম্পানীর পক্ষ থেকে পাহাড়ার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

শনিবার দিবাগত রাতে চোর আল আমিন ইসলাম নয়নকে পবা উপজেলা পরিষদের সামনের পোল থেকে বৈদ্যুতিক তার ও তামার আর্থিং তার চুরি করার সময় তারসহ হাতেনাতে ধরা হয়। চোর নয়ন স্বীকার করেন এরআগেও সে তার চুরি করে স্টেডিয়াম মার্কেটের ভাংড়ি ব্যবসায়ী স্বপনের নিকট বিক্রি করেছে। সকালে শাহ মখদুম পুলিশের নিকট তাকে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

শাহ মখদুম থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, ডন ইন্টারপ্রাইজ’র পক্ষ থেকে আটক একজনকে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগ হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।